গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জাতির সাথে প্রতারণা করছে: তাজউদ্দিন খান

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জাতির সাথে প্রতারণা করছে: তাজউদ্দিন খান

নিজস্ব প্রতিবেদক:

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জাতির সাথে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান। শনিবার (২ মে) বিকেলে ১১ দলীয় ঐক্যর আয়োজনে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন তিনি।

তিনি আরো বলেন আমরা চেয়েছিলাম দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজ করতে। সরকারি দল বিরোধীদলকে ডেপুটি স্পিকারের জন্য প্রস্তাব দিচ্ছে কিন্তু যে সত্তর ভাগ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে তাদের কথা সরকার মানছে না।

তিনি আরো বলেন সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন গণভোটের বিষয়গুলো মেনে নেওয়া হয়েছিল শুধুমাত্র নির্বাচনের জন্য তারে বক্তব্যে শুনে বোঝা যায় এই জাতির সাথে তারা প্রতারণা করছেন। সত্তর ভাগ মানুষের মতামতকে পদদলিত করে ২১৪ জন এমপির মতামতকে গ্রহণ করে সরকার সামনে এগোতে যাচ্ছে। কিন্তু একদলীয় ভাবে সামনে আগানো অতীতেও সুখকর হয়নি ভবিষ্যতেও হবে না বলে হুঁশিয়ারি করে দেন তিনি। এছাড়াও বিক্ষোভ মিছিল থেকে তেল গ্যাসসহ সকল পণ্যের দাম অবিলম্বে কমানোর দাবি জানান তিনি।

এর আগে মিছিলটি শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যদিয়ে শেষ হয়। এসময় মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য নাজমুল হুদা, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিনসহ জামায়াত ও ১১ দলীয় ঐক্যর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *