গাংনীতে কৃষকদল নেতার বাড়িতে মিলল কোটি টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ 

গাংনীতে কৃষকদল নেতার বাড়িতে মিলল কোটি টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ 

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমানের বাড়ি থেকে প্রায় কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার হিন্দা গ্রামে তাঁর নিজ বাড়িতে যৌথ অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ৪৭ বিজিবির তেঁতুলবাড়িয়া ক্যাম্পের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া কষ্টিপাথরের শিবলিঙ্গটির ওজন ৯৪ কেজি ২৫০ গ্রাম। প্রতি কেজি কষ্টিপাথরের মূল্য এক লাখ টাকা হিসাবে এর আনুমানিক বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৯৪ লাখ ২৫ হাজার টাকা।

অভিযানের বিষয়ে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়েজুর রহমান ফয়েজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিজানুর রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে মূল্যবান এই কষ্টিপাথরের শিবলিঙ্গটি জব্দ করা হয়েছে। তবে অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, উদ্ধার করা শিবলিঙ্গটি যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *