গাংনীর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ গুলি উদ্ধার

গাংনীর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার ৮০০ টাকা। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে তেঁতুলবাড়িয়া ক্যাম্পের সদস্যরা হাটপাড়া সীমান্তের শূন্যরেখা থেকে এ সকল সামগ্রী করেন।

৪৭ বিজিবির তেঁতুলবাড়ী বিওপির টহল কমান্ডার জেসিও সাইদুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি টহল দল অভিযানে অংশ নেয়। এ সময় একটি চায়না পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৭.৬৫ মিলিমিটারের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ৪৭ বিজিবির অধিনায়ক কর্নেল রাশেদ কামাল রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ গাংনী থানায় জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *