গ্রামীন নারীর স্বাবলম্বিতা ও দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চান্দুরা বিজ (BEES)- বুল্লা মডেল সমিতি অফিস উদ্বোধন

গ্রামীন নারীর স্বাবলম্বিতা ও দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চান্দুরা বিজ (BEES)- বুল্লা মডেল সমিতি অফিস উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি


গ্রামীণ জনপদের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়ে জাতীয় এনজিও সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ/BEES)-এর চান্দুরা শাখার অধীনে ‘বুল্লা মডেল সমিতি অফিস এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৪ই আগস্ট) বেলা ১১টার দিকে চান্দুরা বিজ শাখা ব্রাহ্মণবাড়িয়া জোনের সার্বিক আয়োজনে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা বাজারের ইসহাক সরদারের বাড়ীতে উৎসবমুখর পরিবেশে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসটির উদ্বোধন করেন বিজ (BEES) ব্রাহ্মণবাড়িয়া জোনের জোনাল ম্যানেজার মো: আকতার হোসেন। এতে চান্দুরা শাখার সমিতি অফিস ব্যবস্থাপক মো: কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চান্দুপুর সাব-জোনের সাব-জোনাল ম্যানেজার মো: মিজানুর রহমান। সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন চান্দুরা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো: মোখলেছার রহমান।

প্রধান অতিথির বক্তব্যে বিজ ব্রাহ্মণবাড়িয়া জোনের জোনাল ম্যানেজার মো: আকতার হোসেন বলেন, দেশে অনেক এনজিও সংস্থা থাকলেও বিজ সবার চেয়ে ব্যতিক্রম। কারণ জাতীয় এনজিও সংস্থা বিজ ক্ষুদ্র ঋণের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটাইজেশনসহ সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে সমানতালে ‍গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। বিশেষ করে এই সংস্থার সদস্যদের সার্বিক সেবা দোরগোড়ায় পৌছে দিতে বিভিন্ন পয়েন্টে পয়েন্ট অফিসের কার্যক্রম চালু করছে। এতে গ্রাহকদের সময় ও অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছেনা। পাশাপাশি দুর্ভোগ ছাড়াই তাদের কাজ করতে পারছে। মূলত বিজ সংস্থার লক্ষ্য হচ্ছে দেশের পিছিয়ে পড়াে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং ক্ষুদ্র ঋণের মাধমে আত্মনির্ভরশীল জনগোষ্ঠী গড়ে তোলা। আর পিছিয়ে পড়া জনগোষ্ঠী এগিয়ে গেলে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতিও। তিনি আরো বলেন, বুল্লা মডেল সমিতি অফিস উদ্বোধনের ফলে গ্রামের সাধারণ মানুষ খুব সহজে এবং দ্রুততম সময়ে আর্থিক ও সামাজিক বিভিন্ন সুবিধা পেতে পারবে। বিশেষ করে নারীরা ঘরে বসেই স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে। সে লক্ষ্যেই এই নতুন বুল্লা মডেল সমিতি অফিস চালু করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *