চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

ওয়ান নিউজ ডেস্ক:


যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে চিকিৎসা গ্রহণ শেষে তিনি আজ সকালে ঢাকায় পৌঁছান।

বঙ্গভবনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সোমবার (১৮ মে) সকালে দেশে ফেরেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে গত ৯ মে স্বাস্থ্য পরীক্ষা ও ফলো-আপ চিকিৎসার জন্য তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সেখানে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় হৃদযন্ত্রে একটি ব্লক ধরা পড়ে।

পরবর্তীতে ১২ মে জরুরি ভিত্তিতে তার এনজিওপ্লাস্টি করা হয় এবং সফলভাবে একটি স্টেন্ট (রিং) স্থাপন করেন চিকিৎসকরা। চিকিৎসা সম্পন্ন করে বর্তমানে তিনি দেশে ফিরেছেন বলে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *