জাতিসংঘ অধিবেশনে উত্তাপ: মার্কিন রাষ্ট্রদূতের বক্তৃতায় কিউবার পররাষ্ট্রমন্ত্রীর বাধা ও তীব্র বাগবিতণ্ডা

জাতিসংঘ অধিবেশনে উত্তাপ: মার্কিন রাষ্ট্রদূতের বক্তৃতায় কিউবার পররাষ্ট্রমন্ত্রীর বাধা ও তীব্র বাগবিতণ্ডা

ওয়ান নিউজ ডেস্ক: মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে কিউবার ওপর কয়েক দশকের পুরোনো মার্কিন অবরোধ নিয়ে বিতর্ক চলাকালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এবং কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ পারিয়ার মধ্যে তীব্র বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, ওয়াল্টজ তাঁর বক্তৃতায় কিউবার কমিউনিস্ট নেতাদের বিরুদ্ধে জনগণের সম্পদ লুট করে নিজেদের বিলাসবহুল জীবনযাপনের অভিযোগ তুললে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ক্ষুব্ধ হয়ে মঞ্চের দিকে এগিয়ে গিয়ে তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মার্কিন রাষ্ট্রদূত তাঁকে কড়া ভাষায় পিছিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে বলেন, “এটি আমেরিকা এবং জাতিসংঘ, আপনাদের কমিউনিস্ট একনায়কতন্ত্র নয়; আমাকে থামানো যাবে না।” সাধারণ পরিষদের সভাপতি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও পরবর্তীতে বক্তব্য রাখার সুযোগ পেয়ে কিউবার পররাষ্ট্রমন্ত্রী রদ্রিগেজ মার্কিন রাষ্ট্রদূতকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে তাঁর আচরণকে ফোরামের মর্যাদাহানিকর ও কিউবার জনগণের প্রতি অবমাননাকর বলে মন্তব্য করেন। তবে এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন রাষ্ট্রদূত পাল্টা দাবি করেছেন, তিনি উপযুক্ত প্রমাণ নিয়েই উপস্থিত হয়েছিলেন যা মেনে নিতে না পেরে কিউবার নেতারা নিজেদের সম্পদের বিষয়টি গোপন রাখতেই এই হট্টগোল সৃষ্টি করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *