জার্মানিকে হটিয়ে বিশ্বকাপের গোলবন্যা ও শীর্ষস্থান পুনরুদ্ধার করল ব্রাজিল

জার্মানিকে হটিয়ে বিশ্বকাপের গোলবন্যা ও শীর্ষস্থান পুনরুদ্ধার করল ব্রাজিল

ওয়ান নিউজ ডেস্ক: বৈশ্বিক ফুটবল মঞ্চে গোল করার রাজত্ব আবার নিজেদের অধীনে নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চলতি ২০২৬ বিশ্বকাপে হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানের দাপুটে জয়ে জার্মানিকে পেছনে ফেলে বিশ্বমঞ্চের সর্বোচ্চ গোলদাতা দলের মুকুট ফিরে পেয়েছে সেলেসাওরা। ফিলাডেলফিয়ার মাঠে মাতেউস কুনিয়ার জোড়া লক্ষ্যভেদ এবং ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলের ওপর ভর করে এই কীর্তি গড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই জয়ের পর বিশ্বমঞ্চে সাম্বা বয়দের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৪১-এ, যা চিরপ্রতিদ্বন্দ্বী জার্মানির চেয়ে ঠিক দুটি বেশি। উল্লেখ্য, টুর্নামেন্ট শুরুর আগে ২৩৭ গোল নিয়ে ব্রাজিল এগিয়ে থাকলেও নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে সাময়িকভাবে শীর্ষস্থান দখল করেছিল জার্মানরা। হাইতিকে হারিয়ে ব্রাজিল কেবল রেকর্ডই গড়েনি, বরং গোল ব্যবধানে মরক্কোকে টপকে গ্রুপ ‘সি’-এর টেবিল টপারও বনে গেছে। আগামী ২৪ জুন মায়ামিতে স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ল্যাটিন আমেরিকার এই পরাশক্তি। পরিসংখ্যান বলছে, ফুটবল মহাযজ্ঞের ইতিহাসে দুইশ গোলের মাইলফলক ছোঁয়া একমাত্র দল কেবল এই দুটিই; যেখানে ১৫২ গোল নিয়ে তালিকার তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনা অনেকখানি পিছিয়ে রয়েছে। বিশ্বমঞ্চের শীর্ষ গোলদাতার তালিকায় এরপর রয়েছে যথাক্রমে ফ্রান্স (১৩৬ গোল) ও ইতালি (১২৮ গোল)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *