অনলাইন ডেস্ক:
হিজরি ১৪৪৭ সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ শনিবার (১৮ এপ্রিল) জাতীয় চাঁদ দেখা কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে এই বৈঠক শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের আকাশে কোথাও জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত নির্ধারিত নম্বরগুলোতে—০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০, ০২-২২৩৩৮৩৩৯৭—অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করা হয়েছে।

