তরুণদের আচরণ নিয়ে উদ্বেগ, সামাজিক মাধ্যমে অশালীনতার সমালোচনা শিক্ষামন্ত্রীর

তরুণদের আচরণ নিয়ে উদ্বেগ, সামাজিক মাধ্যমে অশালীনতার সমালোচনা শিক্ষামন্ত্রীর

ওয়ান নিউজ ডেস্ক:

তরুণ প্রজন্মের আচরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ব্যবহৃত ভাষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বর্তমান সময়ে অনেক তরুণ শিক্ষক বা মন্ত্রীদের সম্পর্কেও অশালীন মন্তব্য করতে দ্বিধা করছে না, যা সমাজের জন্য উদ্বেগজনক।

রোববার (২৬ এপ্রিল) ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত এক কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে অনেকেই অপ্রাসঙ্গিক ও অসংলগ্ন মন্তব্য করছেন, যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং এক ধরনের ভাইরাল সংস্কৃতি তৈরি করছে। এতে করে তরুণদের মধ্যে দায়িত্বশীলতার ঘাটতি দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ হিসেবে বিবেচিত এই প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা জরুরি। অন্যথায় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পুরোপুরি কাজে লাগানো কঠিন হয়ে পড়বে।

মেধাস্বত্ব সুরক্ষার প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী জানান, আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে। অনেক উদ্ভাবন দেশের বাইরে গিয়ে স্বীকৃতি পাচ্ছে, কিন্তু দেশে তা যথাযথভাবে প্রতিষ্ঠিত হচ্ছে না। এর পেছনে প্রশাসনিক দুর্বলতাও রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

কর্মশালায় গবেষণা ও উদ্ভাবনকে আরও এগিয়ে নেওয়া এবং উদ্ভাবকদের অধিকার সুরক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *