তুরস্কে প্রধানমন্ত্রীকে বিশেষ অভ্যর্থনা, নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

তুরস্কে প্রধানমন্ত্রীকে বিশেষ অভ্যর্থনা, নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

ওয়ান নিউজ ডেস্ক:

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় যাওয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাঁকে ভিভিআইপি মর্যাদায় বিমানবন্দরের রাষ্ট্রীয় অতিথি ভবনে নেওয়া হয়।

বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের উড়োজাহাজটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে একই দিন সকাল সাড়ে সাতটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতির পর টার্কিশ এয়ারলাইনসের অপর একটি ফ্লাইটে দুপুর ২টা ৫৫ মিনিটে আন্তালিয়ার উদ্দেশে রওনা হন তিনি।

উল্লেখ্য, আগামীকাল জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *