আন্তর্জাতিক ডেস্ক:
ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে মেনে নিয়েছে। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এ চুক্তির অনুমোদন দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পাকিস্তানের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সম্মতিতে চুক্তিটি সম্পন্ন হয়েছে।
জাতীয় নিরাপত্তা পরিষদ এ চুক্তিকে ‘ইরানের বিজয়’ হিসেবে উল্লেখ করেছে।

