দেবীগঞ্জের দন্ডপাল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক অফিস উদ্বোধন

দেবীগঞ্জের দন্ডপাল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক অফিস উদ্বোধন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারে এ অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।

দন্ডপাল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম আজমের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, দন্ডপাল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি গোলাম মোস্তফা, সহ সভাপতি আফাজ উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সহ সভাপতি ফরহাদ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজকের বিএনপির এই উদ্ধোধনী অনুষ্ঠান প্রমান করে বিএনপির গনজোয়ার সৃষ্টি হয়েছে। এ গণজোয়ার দেখে একটি দল ছারপোকার মত কাজ করছে। বাড়ি বাড়ি গিয়ে তারা জান্নাতের টিকেট বিক্রি করছে। তাদের কথায় কান না দিয়ে ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন।

তিনি আরও বলেন, অফিস উদ্বোধন করেছি। অফিসে বসে থাকার জন্য না। আপনারা একেকজন একেকটি ফরহাদ হোসেন আজাদ। আপনারা নিজ দায়িত্বে ধানের শীষ প্রতীকে ভোট চাবেন এবং ফরহাদ হোসেন আজাদকে এমপি হিসেবে নির্বাচিত করবেন।

এসময় দন্ডপাল ইউনিয়নের যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে কালীগঞ্জ বাজারে শুভেচ্ছা মিছিল বের করে। মিছিলটি কালীগঞ্জ অফিস থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে অফিস চত্বরে এসে শেষ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *