দেবীগঞ্জে আওয়ামীলীগ নেতা হারুন কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু

দেবীগঞ্জে আওয়ামীলীগ নেতা হারুন কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু

একেএম বজলুর রহমান, পঞ্চগড়

পঞ্চগড় জেলা পরিষদের সাবেক সদস্য, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ব্রিকস ফিল্ড ব্যবসায়ী, মানবাধিকার কর্মী হারুন অর রশীদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

৪ মার্চ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হারুন অর রশিদের মৃত্যু হয়। হারুন অর রশীদ ব্যক্তি জীবনে অত্যন্ত মানবিক ছিলেন। বেঁচে থাকাবস্থায় দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন। মানবিক নেতা হিসেবে এলাকায় তার সুনাম ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, একটি মামলায় তিনি পঞ্চগড় জেলা কারাগারে বন্দী ছিলেন। ৫ মার্চ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হারুন অর রশীদ। কারাগারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে দ্রুত তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা শুরু করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।

হারুন অর রশিদ শিক্ষকতার পেশা ছেড়ে দিয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। প্রায় দুই দশকের বেশি সময় ধরে তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে তার নিজ এলাকায় পারিবারিক কবরস্থানে জানাযা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়। জানাজা নামাজে বিএনপি, জামায়াতে ইসলামীর, আওয়ামী লীগের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সর্বস্তরের লোকজন অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *