দেবীগঞ্জে পানি সম্পদ প্রতিমন্ত্রীর নিকট থেকে পুরস্কার নিলেন খুদে শিক্ষার্থীরা

দেবীগঞ্জে পানি সম্পদ প্রতিমন্ত্রীর নিকট থেকে পুরস্কার নিলেন খুদে শিক্ষার্থীরা

একেএম বজলুর রহমান, পঞ্চগড়:

পঞ্চগড়ের দেবীগঞ্জে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নিকট থেকে পুরস্কার গ্রহন করেন দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন খুদে শিক্ষার্থীরা। দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ, কাবিং সহ বিভিন্ন ক্যাটাগরীতে শিক্ষার্থীরা অংশ নিয়ে বিজয়ী হন।

সোমবার (২৫ মে) দুপুরে দেবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে পুরস্কার বিতরন করা হয়। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকের সভাপতিত্ব করে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হোসেন।

দেবীগঞ্জ উপজেলার ইউনিয়নওয়ারী বিজয়ী হয়ে সেসব শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে অংশ নেন। দেবীগঞ্জ উপজেলার ১৪২ টি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। ইউনিয়ন থেকে বিজয়ী হয়ে উপজেলা পর্যায়ে এসে চুড়ান্ত ভাবে জয়ী হন ৬০ মেয়ে ও ৬০জন ছেলে শিক্ষার্থী।

দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ আলোচনা সভা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়গুলোর ১শ ২০ জন শিক্ষার্থীকেকে সনদ ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া,, চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক, শালডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রাশেদুজ্জামান, শিক্ষক সমিতির পঞ্চগড় জেলা সভাপতি আসাদুল্লাহ আসাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *