নিউইয়র্কে প্রধানমন্ত্রীর ব্যাপক কূটনৈতিক তৎপরতা: ১১ দেশের শীর্ষ নেতার সঙ্গে বৈঠক, অংশ নেন ৩০ কর্মসূচিতে

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর ব্যাপক কূটনৈতিক তৎপরতা: ১১ দেশের শীর্ষ নেতার সঙ্গে বৈঠক, অংশ নেন ৩০ কর্মসূচিতে

ওয়ান নিউজ ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতাকে অগ্রাধিকার দিয়ে ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং সর্বমোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বিস্তারিত তুলে ধরে জানান যে, এই চার দিনের কর্মমুখর সফরে সাধারণ পরিষদ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি, চারটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট, ১১টি দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও আন্তর্জাতিক সংস্থা ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে; যেখানে রোহিঙ্গা সংকট, বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা, জনশক্তি রপ্তানি, স্বাস্থ্য খাত ও বিশ্ব শান্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সর্বোচ্চ অগ্রাধিকার পায়। প্রতিটি দেশের শীর্ষ নেতৃত্ব অত্যন্ত উষ্ণতা ও আন্তরিকতার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গ্রহণ করেছেন এবং এসব আলোচনার মাধ্যমে জনগণের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ বৃদ্ধি ও আন্তর্জাতিক অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও মুখপাত্র উল্লেখ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *