ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদল। বুধবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত বিক্ষোভ মিছিলে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। পরে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া (জিমি হৃদয়)। এসময় তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাবেশ সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম ভূইয়া।
এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম, সালমান ইসলাম, ছহুহ আফজাল, শেখ আরাফাত, শেখ জনি, ইফতিয়াজ শুভ, শেখ তায়িফ, সাকিব, তামিম, সাদিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

