নেতানিয়াহুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ইসরায়েলের বিরোধীরা, নতুন জোট গঠনের ঘোষণা

নেতানিয়াহুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ইসরায়েলের বিরোধীরা, নতুন জোট গঠনের ঘোষণা

ওয়ান নিউজ ডেস্ক:

ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের ক্ষমতার অবসান ঘটাতে একজোট হচ্ছেন বিরোধী নেতারা। এ লক্ষ্যে দেশটির দুই সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদ যৌথভাবে নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তারা জানান, রাজনৈতিক মতপার্থক্য দূরে সরিয়ে রেখে তারা বর্তমান সরকারের বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়াই করবেন। ডানপন্থী বেনেট এবং মধ্যপন্থী লাপিদ তাদের নিজ নিজ দল একীভূত করে ‘টুগেদার’ নামে একটি নতুন জোট গঠনের পরিকল্পনা করেছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েলের চলমান রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে ওঠা এবং বিকল্প নেতৃত্ব প্রতিষ্ঠাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

সংবাদ সম্মেলনে লাপিদ বলেন, দেশের স্থিতিশীলতা ও ভবিষ্যৎ সুরক্ষার জন্য এই ঐক্য অপরিহার্য। তিনি বর্তমান সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে আরও দায়িত্বশীল ও কার্যকর নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বিশ্লেষকদের মতে, এই জোট গঠনের মাধ্যমে ইসরায়েলের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে, যা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *