পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, নতুন সরকার গঠনের পথ খুললো

পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, নতুন সরকার গঠনের পথ খুললো

ওয়ান নিউজ ডেস্ক:
পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আরএন রবি। বৃহস্পতিবার দেওয়া এক ঘোষণায় তিনি বিধানসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানান। এর ফলে রাজ্যে নতুন সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

এর আগে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগে অস্বীকৃতি জানান। তিনি দাবি করেন, নির্বাচনে জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হয়নি এবং পুরো প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে।

এদিকে কলকাতার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে তার প্রতি সমর্থন জানান সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। সেখানে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে হারেননি, বরং তাকে হারানো হয়েছে। তার অভিযোগ, নির্বাচন কমিশন ও বিজেপি মিলে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করেছে।

অখিলেশ আরও দাবি করেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রশাসনিক কাঠামো পরিবর্তন করে ভোটকে একতরফা করার চেষ্টা হয়েছে। তিনি এটিকে ‘গণতন্ত্রের সঙ্গে বেইমানি’ বলেও মন্তব্য করেন।

অন্যদিকে তামিলনাড়ুতেও রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। নির্বাচনে উল্লেখযোগ্য আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে পারেনি থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজগাম (টিভিকে)। রাজ্যপাল তাদের আরও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে আসতে বলেছেন।

বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ভারতের আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *