পাকিস্তানে আত্মঘাতী হামলা, নিহত ৮ সেনাসদস্য

পাকিস্তানে আত্মঘাতী হামলা, নিহত ৮ সেনাসদস্য

খাইবার পাখতুনখোয়ায় বিস্ফোরণের দায় নিল টিটিপি

ওয়ান নিউজ ডেস্ক:
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত আট সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

বৃহস্পতিবার (১৫ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, আফগানিস্তান সীমান্তসংলগ্ন বাজাউর জেলায় সেনাবাহিনীর সদস্যদের একটি সমাবেশকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আত্মঘাতী হামলাকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাছাকাছি পৌঁছে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন সেনাসদস্য নিহত হন।

হামলার পর টিটিপি এক বিবৃতিতে দায় স্বীকার করে জানায়, এটি তাদের পরিকল্পিত অভিযান ছিল। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রগুলো বলছে, ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সম্ভাব্য হামলাকারীদের সহযোগীদের শনাক্তে তৎপরতা শুরু করেছে।

উল্লেখ্য, খাইবার পাখতুনখোয়ার সীমান্তবর্তী উপজাতীয় অঞ্চলগুলো দীর্ঘদিন ধরেই জঙ্গি তৎপরতা ও নিরাপত্তা সংকটের কেন্দ্র হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে সেখানে হামলার ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *