একেএম বজলুর রহমান, পঞ্চগড়
বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি লোককে কর্মসংস্থান করবে আর প্রত্যেক পরিবারকে ২৫শ টাকা করে অনুদান দিবে আর প্রত্যেক পরিবারের সদস্যকে ফ্যামিলি কার্ড প্রদান করব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফরহাদ হোসেন আজাদ।
তিনি বুধবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উঠান বৈঠকে একথা বলেন।
তিনি আরও বলেন, আরেকটি দল বিএনপির বিপক্ষে অপপ্রচার চালাচ্ছে। তারা জান্নাতের টিকেট বিক্রি করছে। বিএনপি যদি সরকার গঠন করে তাহলে সরকার আপনাদের কৃষি ঋন থাকে তাহলে তা মওকুফ করে দিবে। আমরা কৃষকদেরকে কৃষক কার্ড সেটা দিয়ে তারা কৃষি উপকরন পাবে, আমরা তাদেরকে তাদের চাহিদা অনুযায়ী ন্যায্য মূল্যে সার দিবো।
তিনি আরও বলেন, আমরা কৃষকদের কৃষি কাজে সহযোগিতার জন্য প্রতিটি কৃষককে একটি করে কৃষি আবাদ করে দিবো। যাতে তারা সুবিধা ভোগ করতে পারে। বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি এলাকায় যেখানে ১০ হাজার লোক বসবাস করে সেখানে একটি করে চিকিৎসা কেন্দ্র স্থাপন করবো। সে স্বাস্থ্য সেবা কেন্দ্র হতে ১০ হাজার লোকের মধ্যে চিকিৎসা দেয়া হবে। তারা সেখানে প্রাথমিক চিকিৎসা নিতে পারবে। সে সকল স্বাস্থ্য কেন্দ্রে প্রথম ৬ মাসে ১ লক্ষ স্বাস্থ্য কর্মী নিয়োগ দিবো
তার মধ্যে ৭৫ ভাগ নারী হবে। কারন আমরা নারীদের অগ্রাধিকার দিতে চাই। পর্যায়ক্রমে তাদেরকে প্রশিক্ষন দিয়ে ডাক্তার বানাবো।
ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, আমি এমপি নির্বাচিত হলে আমাকে স্যার বলে ডাকবেন না। ভাই, বাবাজি, চাচা করে বলে ডাকবেন। আপনাদের মাঝে আমি আপনাদের ভাই, চাচা, মামা, কাকা হতে চাই। তিনি আগামী ১২ ফেব্রুয়ারী ধানেরশীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
উঠান বৈঠকে এসময় উপস্থিত ছিলেন দন্ডপাল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাপ আজম গোলাপ, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম, কৃষক দলের উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব ফরহাদ হোসেনসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদলের নেতাকর্মীরা।

