ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি অটোরিক্সা চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি অটোরিক্সা চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি অটোরিক্সা চালক আশিকুর রহমান (৫০) নিহত হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার মালিহাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আশিকুর রহমান পশ্চিম মালিহাতা এলাকার ইরা মিয়ার ছেলে।

সরাইল খাঁটি হাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, রাতে যাত্রীবিহীন সিএনজি অটোরিক্সা নিয়ে চালক আশিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় মালিহাতা নামক স্থানে জেলার আশুগঞ্জ উপজেলা মুখি একটি কাভার্ড ভ্যানের সাথে সিএনজি অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজি অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায় এবং এর চালক আশিকুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বিক্ষুব্ধ জনতা কাভার্ড ভেনটিতে আগুন দেয়। তবে ফায়ার সার্ভিসে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কভার্ড ভ্যানটির আগুন নিভাতে সক্ষম হয়।

এ ছাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *