ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, কসবায় ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, কসবায় ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার সকালে কাল বৈশাখীর তান্ডবে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জেলার সদর উপজেলা, বিয়াল্লিশর ছাড়াও আখাউড়া ও কসবা উপজেলা সহ বিভিন্ন এলাকায় ঝড়ের প্রভাবে কৃষি জমি, ফসল, গাছপালা, শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে গাছ উপড়ে পড়ে যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটে।

ঝড়ের কারণে চলমান এসএসসি পরীক্ষার্থীরাও দুর্ভোগে পড়ে। প্রতিকূল আবহাওয়ার কারণে বোর্ডের অনুমোদন নিয়ে পরীক্ষার সময় কিছুটা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবু সাইদ।

এদিকে কসবা উপজেলার তীনলাখপীর এলাকায় একটি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার ধসে পড়েছে। এতে ওই এলাকায় রবি ও এয়ারটেল উভয় নেটওয়ার্কে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ জানিয়েছেন, এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কিছু এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, তারা নিজ নিজ এলাকায় ক্ষয়ক্ষতির খোঁজখবর নিচ্ছেন।

প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *