ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি থেকে ৫৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি থেকে ৫৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশন-এ ঢাকা অভিমুখী কর্ণফুলী কমিউটার ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে রেলওয়ে পুলিশ। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। সিলেট রেলওয়ে পুলিশ সুপার জান্নাত আফরোজের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি দল কর্ণফুলী কমিউটার ট্রেনের মালবাহী বগিতে তল্লাশি চালিয়ে ভারতীয় ১০৮০ পিস শাড়ি জব্দ করে। জব্দকৃত শাড়ির আনুমানিক মূল্য প্রায় ৫৪ লাখ টাকা।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ সোমবার জব্দকৃত মালামাল উদ্ধার দেখিয়ে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। পুলিশ জানায়, চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *