ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় বণ্যার্ঢ্য আয়োজনে পালিত হচ্ছে বাঙালি জাতির আবহমান প্রাণের উৎসব পহেলা বৈশাখ। দিনটি পালনে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পৌর মুক্তমঞ্চ থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ বার্ণিলসাজে অংশগ্রহন করে।
শোভযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ফারুকী পার্ক চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, লাঠিখেলা, মোরগ লড়াইসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ, পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ, জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা জামায়াতে ইসলামীর আমীর মোবারক হোসেন আকন্দ প্রমুখ। এদিকে বৈশাখী অনুষ্ঠানকে ঘিরে ফারুকী পার্ক চত্বরে বসেছে দিনব্যাপী লোকজ মেলা। এছাড়া শহরের শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে ৭ দিনব্যাপী বৈশাখী েমেলার উদ্বোধন করা হয়েছে।
এ সময় বক্তারা বলেন, বৈশাখ মানেই বাঙালি জাতি সত্তার প্রাণের উৎসব। এই উৎসবকে ঘিরে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মিলন মেলা ঘটে। তাই দিনটি উদযাপনে নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।

