ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:


ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর বর্ণাঢ্য আয়োজনে দর্শকনন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি’র ২৪ বছরে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা জামায়াতে ইসলামের আমির মোবারক হোসেন আকন্দ, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সফিকুল ইসলাম, এবিএম মমিনুল হক, এডভোকেট তারিকুল ইসলাম রুমা, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, যুবদলের সভাপতি শামীম মোল্লা।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদতের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এনটিভির ব্রাহ্মণবাড়িয়াস্থ স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপু।

এছাড়াও অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, দৈনিক সমতট বার্তার সম্পাদক মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি নিয়াজ মুহাম্মদ খান বিটু, সৈয়দ মুহাম্মদ আকরাম, সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি এডভোকেট আবদুন নূর,

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে বিগত সময়ে এনটিভিকে বহু চড়াই উৎরাই পার হতে হয়েছে। বিগত ফ্যাসিস্টের সময়ে গনমাধ্যম সীমাবদ্ধতার মধ্যে ছিলে। কিন্তু বর্তমান সরকার অবাধ ও মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে। কারণ দেশের অগ্রযাত্রায় এবং গণতন্ত্রের জন্য মুক্ত গণমাধ্যমের ভূমিকা ব্যাপক। তিনি বলেন অবাধ গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে ভুল ত্রুটি সংশোধনের মাধ্যমেই দেশ ও জাতি এগিয়ে যেতে পারে।

এছাড়াও তিনি মাদকের বিরুদ্ধে জনগনকে সচেতন করতে গণমাধ্যমসহ সকলকে একযোগে এগিয়ে আসার আহবান জানান। পরে তিনি এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

পরে এনটিভির পক্ষ থেকে পাঠানো বিশেষ উপহার অতিথিবৃন্দের কাছে তুলে দেয়া হয়। এরপর উপস্থিত সকলে কেক কেঁটে আনন্দঘন পরিবেশে টেলিভিশনটির বর্ষপূর্তি পালন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *