ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটরসাইকেল রাখা নিয়ে বাকবিতণ্ডার জেরে ভাবির দায়ের কোপে দেবর সুমন মিয়া (২৮) নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া ওই এলাকার মোহাম্মদ গোলাপ মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, দুপুরে সুমন তার পরিচিত এক এনজিও কর্মীর মোটরসাইকেল তাদের বাড়ির চলাচলের সড়কের সামনে পার্কিং করে রাখে। এ নিয়ে তার চাচাতো ভাই প্রবাসী আব্দুস সাত্তারের স্ত্রী রুমানা বেগম ক্ষিপ্ত হয়। এ নিয়ে রুমানা এবং সুমনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সুমন সেখান থেকে চলে যায়। দুপুরের পর সে আবারো বাড়ি ফিরে এলে তার চাচাতো ভাবী রুমানা বেগম গালিগালাজ করতে থাকে। এ নিয়ে তাদের মধ্যে ফের বাকবিতন্ডা হয়। এ সময় রুমানা বেগম উত্তেজিত হয়ে দা দিয়ে সুমনের বুকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভুইয়া বলেন, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তসহ দায়ীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *