ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগ নেতা হাসনাত মারুফ গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগ নেতা হাসনাত মারুফ গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালানের সাথে জড়িত ওয়ারেন্টভুক্ত আসামী এবং ছাত্রলীগ নেতা হাসনাত মারুফ অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে।
শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের মুক্তমঞ্চ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এসআই মমিনুল ইসলাম।

গ্রেফতারকৃত হাসনাত মারুফ পৌর শহরের মধ্যপাড়া শান্তিবাগ এলাকার বাসিন্দা মাজিদুল হকের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দায়েরকৃত একটি মাদক মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সেই ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসনাত মারুফ দীর্ঘদিন ধরে মাদক, চোরাচালান এবং অবৈধ অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে। এদিকে, তার মাদক সেবন এবং মাদক বিক্রির বিষয়ে ফোনে কথোপকথনের ভিডিওতে যেখানে সংশ্লিষ্ট কর্মকাণ্ডের দৃশ্য ও আলাপচারিতা শোনা যায়। এছাড়াও পূর্বে কসবা থানা পুলিশের অভিযানে তাকে এক সহযোগীসহ একটি সিএনজি থেকে গাঁজাসহ আটক করার ভিডিও ফুটেজও রয়েছে।

এছাড়া তিনি নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের ঘনিষ্ঠ হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে জানা যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিরাসার এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাতেও তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *