ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করে ২৫ বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করে ২৫ বিজিবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫ হাজার ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। এসব জব্দকৃত মালামালের মূল্য ৪ কোটি ৪০ হাজার টাকা। শনিবার দুপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

বিজিবি জানায়, শুক্রবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুকুন্দপুর বিওপির টহল দল বিজয়নগরের কামালমোড়া এলাকায় অভিযান চালিয়ে কবরস্থানের জঙ্গল থেকে এসব ডিসপ্লে উদ্ধার করে।

লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, বাংলাদেশে কেউ নাশকতামূলক কর্মকাণ্ড করে যাতে সীমান্ত দিয়ে পালিয়ে যেতে না পারে এবং জ্বালানি তেল, কৃষিপণ্য, সার, পিয়াজসহ কোনো পণ্য যাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবির নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে।

তিনি জানান, গত ১ বছরে ২০২৫ অক্টোবর হতে ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত মাদকসহ ১১২ কোটি ৩৫ লাখ ৪৫ হাজার ৫৪ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে ২৫ বিজিবি। এ সময় ২৫ জনকে আটক করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *