ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব বিরোধের জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব বিরোধের জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব শত্রুতার জের ধরে ফের দুই গোষ্ঠীর সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার গোয়ালনগর গ্রামে রহিম তালুকদার গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর লোকজনদের মধ্যে এই সংঘর্ষ হয়। এর আগেও গত মঙ্গলবার এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পর থেকে উভয় পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলে আসছিল।

পুলিশ ও স্থানীয়রা জানা জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপির সমর্থক গোয়ালনগর গ্রামের রহিম তালুকদার গোষ্ঠীর জিয়াউর রহমানকে আটক করে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমান আদালতে তাকে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়। এ নিয়ে জিয়াউর রহমান একই গ্রামের কাসেম মিয়ার গোষ্ঠীর শিশু মিয়াকে সন্দেহ করতে থাকে এবং প্রতিশোধ পরায়ন হয়ে উঠে। সম্প্রতি জিয়াউর গোয়ালনগর গ্রামে শিশু মিয়াকে তার মোটরসাইকেলসহ আটক করে মারধর করে এবং মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়।

এনিয়ে গত মঙ্গলবার রহিম তালুকদার গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর লোকজনদরে মধ্যে সংঘর্ষ হয়। এরই জের ধরে আজ মঙ্গলবার সকালে ফের রহিম গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে রহিম গোষ্ঠীর আক্তার মিয়ে নামে একজন নিহত হয় ও কাসেম গোষ্ঠীর হাবিবুর রহমান চিকিৎসাধীন অষ্টগ্রাম একটি হাসপাতালে মারা যায়।
এছাড়া উভয়পক্ষের অন্তত ৮০ জন আহত হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের লোকজন সকাল থেকে সংঘর্ষে জড়ায়। এতে প্রথমে একজন নিহত হেলে পরে চিকিৎসা অবস্থায়নঅপর একজন মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *