ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বজ্রপাতে রাজমিস্ত্রির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বজ্রপাতে রাজমিস্ত্রির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের টান মনিপুর গ্রামে বজ্রপাতে আব্দুর রহমান (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাতে বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের পুকুর পাড়ে অবস্থানকালে বজ্রাঘাতের শিকার হন রহমান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহমান টান মনিপুর গ্রামের বাসিন্দা হেবজু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র সরকার জানান, রাতে হঠাৎ ঝড়ো বাতাসের সাথে বৃষ্টি শুরু হলে আব্দুর রহমান বাড়ির পাশে পুকুর পাড়ে ছিলেন। বাড়িতে আসার সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যায়। পুলিশ খবর পেয়ে নিহতের বাড়িতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *