ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একাধিক গাড়ির সংঘর্ষে নিহত ১১

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একাধিক গাড়ির সংঘর্ষে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তর প্রদেশে একাধিক যানবাহনের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) রাতে মির্জাপুর জেলার ড্রামান্দগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি ট্রাকের ব্রেক বিকল হয়ে যাওয়ায় পেছন থেকে এসে সামনের আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এতে একটি প্রাইভেট কার দুই ট্রাকের মাঝখানে আটকা পড়ে যায়।

পরপর সংঘর্ষে আরও একটি যানবাহন দুর্ঘটনায় জড়িয়ে পড়ে এবং এতে আগুন ধরে যায়, ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার তৎপরতায় সহায়তা করেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর সড়কটিতে যান চলাচল বিঘ্নিত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ সদস্যরা কাজ করছেন।

প্রাথমিক তথ্যে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত ট্রাকগুলোর একটি বিহার এবং অন্যটি মধ্যপ্রদেশ থেকে আসছিল। এছাড়া অন্যান্য যানবাহনের মধ্যে স্থানীয় জেলার গাড়িও ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *