ভারত বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে: রিজভী

ভারত বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে: রিজভী

ওয়ান নিউজ ডেস্ক:

বাংলাদেশের মানুষকে পানিতে মারার ষড়যন্ত্র করেছে ভারত বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে জাতীয় ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি।

সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক গণসমাবেশে এসব কথা বলেন রিজভী। অভিন্ন নদীগুলোর পানির প্রবাহের অধিকার আদায়ের দাবিতে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশ এ সমাবেশের আয়োজন করে।

রিজভী বলেন, ভারতের সঙ্গে সম্পাদিত প্রতিটি চুক্তির সঙ্গে প্রতারণা জড়িয়ে রয়েছে। পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে ৫৫ বছর ধরে আলোচনা চললেও কোনো সমাধান আসেনি। এ দাবিতে প্রতিবাদ আরও জোরালো করার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে সীমান্তে হত্যা বন্ধ এবং বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার জন্য ভারতের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *