মার্কিন স্থল হামলা হলে সব ঘাঁটি ও যুদ্ধজাহাজে আঘাতের হুঁশিয়ারি ইরানের আইআরজিসির

মার্কিন স্থল হামলা হলে সব ঘাঁটি ও যুদ্ধজাহাজে আঘাতের হুঁশিয়ারি ইরানের আইআরজিসির

ওয়ান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনো ধরনের স্থল আক্রমণ শুরু করে, তবে অঞ্চলজুড়ে থাকা সব আমেরিকান সামরিক ঘাঁটি এবং যুদ্ধজাহাজে সরাসরি আঘাত হানা হবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। রোববার (৪ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে আইআরজিসির কমান্ডার-ইন-চিফের উপদেষ্টা গ্রুপের প্রধান আলী ফাদাবি এই সতর্কবার্তা দেন। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র কেবল সামরিক শক্তির ভাষা বোঝে এবং ইরানের সামরিক সরঞ্জাম তৈরির হার ব্যবহারের হারের চেয়েও বেশি। কৌশলগত হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি জানান, প্রণালিটি ব্যবস্থাপনার জন্য ইরান ও ওমানের যৌথভাবে নিয়ম প্রণয়ন ও প্রয়োগের পূর্ণ প্রস্তুতি রয়েছে এবং অঞ্চলে নতুন করে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজগুলো ইরানের তীব্র হামলার মারাত্মক ঝুঁকিতে পড়বে। এ ছাড়া তেহরান কোনো মুসলিম দেশকে নয়, বরং সেসব দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু করছে স্পষ্ট করে দিয়ে ফাদাবি বলেন, ইরানের সীমানায় যেকোনো ধরনের আগ্রাসন চালালে তার অত্যন্ত কঠোর সামরিক জবাব দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *