মার্কিন হামলার কড়া জবাব: উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের নজিরবিহীন পাল্টা আঘাত

মার্কিন হামলার কড়া জবাব: উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের নজিরবিহীন পাল্টা আঘাত

ওয়ান নিউজ ডেস্ক: চলতি সপ্তাহে টানা তিনবার যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর কঠোর প্রতিশোধ হিসেবে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একযোগে বহুমুখী হামলা চালিয়েছে তেহরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন ও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তারা ওমানের দুকম বন্দরে মার্কিন রণতরীর জ্বালানি ও রসদ সরবরাহ কেন্দ্রে আকস্মিক ও শক্তিশালী হামলা চালিয়ে তা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, যা তাদের পাল্টা অভিযানের তৃতীয় ধাপ। এর পাশাপাশি, আইআরজিসি কাতারের আল উদেইদ বিমানঘাঁটির কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং যুদ্ধবিমান মেরামত কেন্দ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করলেও, কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের আকাশসীমায় একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করার কথা জানিয়েছে। অন্যদিকে, দক্ষিণ ইরানে অব্যাহত মার্কিন বোমা হামলার সরাসরি জবাব হিসেবে কুয়েতে থাকা প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও গোলাবারের গুদাম এবং বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের রাডার ও যোগাযোগ স্থাপনাসমূহেও বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে ধারাবাহিক আঘাত হানার দাবি করেছে ইরানি সামরিক বাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *