মুজিবনগরে অস্ত্র ও গুলিসহ ক্যাসিনো হোতা কটা আটক

মুজিবনগরে অস্ত্র ও গুলিসহ ক্যাসিনো হোতা কটা আটক

মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ ক্যাসিনো সম্রাট খ্যাত বিল্লাল হোসেন কটাকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ) ভোর রাত আনুমানিক সাড়ে ৫টার দিকে একই উপজেলার যতারপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

বিল্লাল হোসেন কটা একই গ্রামের মৃত মাদার আলী বিশ্বাসের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মেজর এম এ এন রওশন আলমের নেতৃত্বে মেহেরপুর সেনাবাহিনী ক্যাম্পের একটি টহল দল যতারপুর গ্রামে বিল্লালের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তার শয়নকক্ষের ওয়ারড্রবের ভেতর থেকে একটি বিদেশী পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধারসহ তাকে আটক করে। উদ্ধারকৃত আলামতসহ কটার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, আটক বিল্লাল হোসেন কটা একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চোরাচালান, মানি লন্ডারিং, অনলাইন বেটিং, ক্যাসিনো ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *