মেহেরপুরের দুটি আসনে বিএনপি ও জামায়াতসহ ১২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ সোমবার বিকেলে রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীরের কাছে তারা মনোনয়নপত্র দাখিল করেন।
মেহেরপুর-১ (মেহেরপুর সদর ও মুজিবনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুণ ও জামায়াত জোটের প্রার্থী মাওলানা তাজউদ্দিন আহমেদ। মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন ও জামায়াত জোটের মনোনীত প্রার্থী নাজমুল হুদা, আব্দুল বাকি (জাপা) মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়াও আসন দুটিতে মেহেরপুর-১ আসনে অ্যাড. কামরুল হাসান, আমিরুল ইসলাম ও রুমানা আহম্মেদ (বিএনপি), আব্দুল হামিদ (জাপা), সোহেল রানা (এনসিপি), অ্যাড. মিজানুর রহমান (সিপিবি), মাহবুব রহমান (স্বতন্ত্র) জাতীয় গণতান্ত্রিক ফন্ট (এলডিএফ) প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিল করে স্ব স্ব আসনে বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
