ইরান ঘোষণা দিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের কাছে কোনো ধরনের সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহ করবে না। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ জানিয়েছেন, এ বিষয়ে আলোচনা করারও কোনো সুযোগ নেই।
শনিবার (১৮ এপ্রিল) রাতে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, খাতিবজাদেহ স্পষ্টভাবে বলেন, যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম পাঠানোর প্রশ্নই ওঠে না এবং এ ইস্যু নিয়ে কোনো ধরনের আলোচনা গ্রহণযোগ্য নয়।
তুরস্কে অনুষ্ঠিত একটি কূটনৈতিক বৈঠকের ফাঁকে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।
ইরনার তথ্যমতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক দফা বার্তা আদান-প্রদান হলেও ওয়াশিংটন এমন কিছু শর্তে অনড় রয়েছে, যা তেহরানের কাছে অতিরিক্ত ও অযৌক্তিক বলে মনে হচ্ছে।

