যুদ্ধবিরতির খবরে ‘তেলের বাজারে বড় পতন’

যুদ্ধবিরতির খবরে ‘তেলের বাজারে বড় পতন’

ওয়ান নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় পতন দেখা গেছে। বুধবার (৮ এপ্রিল) ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই উভয় সূচকই ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে গেছে। খবর আল জাজিরা।

বাজার বিশ্লেষণ অনুযায়ী, ব্রেন্ট ক্রুড এর দাম ১৪ দশমিক ৮৪ ডলার বা ১৩ দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৪৩ ডলার। অন্যদিকে ডব্লিউটিআই ক্রুড ১৬ দশমিক ১৩ ডলার কমে ৯৬ দশমিক ৮২ ডলারে নেমেছে।

এই পতনের পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, যার শর্ত হিসেবে তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালি খুলে দিতে হবে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তাদের ওপর হামলা বন্ধ হলে ইরানও আক্রমণ বন্ধ করবে। একইসঙ্গে দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *