ওয়ান নিউজ ডেস্ক: শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধ এবং একটি নিরাপদ শৈশব নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারি-বেসরকারি সকল সংস্থাকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদাত রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ও নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে প্রতিনিধিদল শিশু অপহরণ, কন্যাশিশুদের সাইবার নিরাপত্তা এবং নিখোঁজ শিশুদের উদ্ধারে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন; পাশাপাশি তাদের ‘মুন অ্যালার্ট’, ‘সাইবার টিনস’ ও হেল্পলাইন ১৩২১৯-এর কার্যক্রম অবহিত করে দেশব্যাপী মুন অ্যালার্ট কার্যকর ও বিশেষ জাতীয় উদ্ধার অভিযান পরিচালনায় রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। নিখোঁজ শিশুদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানিয়ে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার আশ্বাস দিয়ে রাষ্ট্রপতি ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেন। এ সময় শিশুদের সুরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সক্রিয় ভূমিকা, একটি বিশেষ সেল গঠন এবং এ ধরনের কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

