সরকারি দলের হস্তক্ষেপ ছাড়াই পোশাক শ্রমিকদের নতুন মজুরি, শনিবার থেকে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

সরকারি দলের হস্তক্ষেপ ছাড়াই পোশাক শ্রমিকদের নতুন মজুরি, শনিবার থেকে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

ওয়ান নিউজ ডেস্ক: দেশে প্রথমবারের মতো সরকারি দলের কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কোনো চক্রান্ত বা উসকানিতে পা দিয়ে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি এই শিল্প যেন বন্ধ না হয়, সে বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি আগামী শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। সম্প্রতি নিম্নতম মজুরি বোর্ড পোশাক শ্রমিকদের জন্য চারটি গ্রেডে নতুন মজুরি কাঠামো ঘোষণা করেছে, যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। ঘোষিত এই কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন চতুর্থ গ্রেডে মাসিক মজুরি ১৭ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া ও ঘোষণাকে কেন্দ্র করে শিল্পাঞ্চলগুলোতে বিরাজমান উত্তেজনা ও অস্থিরতার প্রেক্ষাপটে স্বাভাবিক উৎপাদনমুখী পরিবেশ ফিরিয়ে আনতে শ্রমমন্ত্রীর এই আহ্বান বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *