ওয়ান নিউজ ডেস্ক: সিলেট জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার বর্তমান ডিসি মো. রেজা হাসান। রোববার (২৮ জুন) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এই বদলি ও নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সিলেটের বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে তাঁর পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়। উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ আগস্ট এক প্রজ্ঞাপনে মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং একই বছরের ২১ আগস্ট তিনি সেখানে যোগদান করে প্রায় দশ মাস দায়িত্ব পালন করেন।

