স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা

স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পদক তুলে দেন।

এ বছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

সবচেয়ে আলোচিত নাম হিসেবে তালিকায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় অবদানের জন্য মরণোত্তর পুরস্কারে ভূষিত করা হয়েছে। তার পক্ষে পদক গ্রহণ করেন জাইমা রহমান।

বিভিন্ন ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্তরা:

  • মুক্তিযুদ্ধ: মেজর মোহাম্মদ আবুল জলিল (মরণোত্তর) এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক ড. জহুরুল করিম
  • চিকিৎসা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
  • সংস্কৃতি: হানিফ সংকেত ও বশির আহমেদ (মরণোত্তর)
  • সাহিত্য: ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর)
  • ক্রীড়া: জোবেরা রহমান লিনু
  • সমাজসেবা/জনসেবা: ডা. জাফরুল্লাহ চৌধুরী, মাহেরীন চৌধুরী (উভয়েই মরণোত্তর), মো. সাইদুল হক, এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল (বাংলাদেশ) এবং গণস্বাস্থ্য কেন্দ্র
  • গবেষণা ও প্রশিক্ষণ: মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক ড. এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া
  • জনপ্রশাসন: কাজী ফজলুর রহমান (মরণোত্তর)
  • পল্লী উন্নয়ন: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)
  • পরিবেশ সংরক্ষণ: আব্দুল মুকিত মজুমদার

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিতে প্রতিবছর স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়ে থাকে। এবারের তালিকাও দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিত্ব ও সংগঠনকে সম্মানিত করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *