‘অপারেশন সিঁদুর’ নিয়ে তোলপাড়: সেনা তথ্য গোপনের অভিযোগে মোদি সরকারের পদত্যাগ ও ক্ষমা চায় কংগ্রেস

‘অপারেশন সিঁদুর’ নিয়ে তোলপাড়: সেনা তথ্য গোপনের অভিযোগে মোদি সরকারের পদত্যাগ ও ক্ষমা চায় কংগ্রেস

ওয়ান নিউজ ডেস্ক: পাকিস্তানের সাথে ২০২৫ সালের মে মাসে ঘটে যাওয়া চার দিনব্যাপী সংঘাতের সময় প্রাণ হারানো ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রকৃত তথ্য গোপন করার অভিযোগে ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের বরাতে জানা যায়, ওই সামরিক উত্তেজনার সময় পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এ হতাহতদের সংখ্যা নিয়ে সংসদকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার দায়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের তাৎক্ষণিক পদত্যাগ এবং প্রধানমন্ত্রী মোদিকে জনসমক্ষে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে দলটি। যেখানে সরকারের পক্ষ থেকে এই সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর পাঁচজন এবং বিমানবাহিনীর একজনসহ মোট ছয়জন সেনার মৃত্যুর কথা স্বীকার করা হয়েছে, সেখানে এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের সেনাসদস্যবিষয়ক বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল রোহিত চৌধুরী এবং অবসরপ্রাপ্ত উইং কমান্ডার অনূমা আচার্য অভিযোগ তোলেন যে, নিহতদের পরিচয় লুকিয়ে রেখে সরকার তাঁদের প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা থেকে বঞ্চিত করেছে। উইং কমান্ডার অনূমা আচার্য আক্ষেপ প্রকাশ করে বলেন, পূর্ববর্তী সরকারগুলো শহীদ সেনাদের সর্বদা প্রকাশ্যে যথাযোগ্য সম্মান দিলেও বর্তমান বিজেপি সরকার সেনাবাহিনীকে কেবলই নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছে। একই সুরে অবসরপ্রাপ্ত কর্নেল রোহিত চৌধুরীও অভিযোগ করেন যে, বিজেপি ভোটের রাজনীতিতে সেনাবাহিনীর নাম ব্যবহার করলেও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্বয়ং সংসদে দাঁড়িয়ে কোনো সেনা নিহত হননি বলে দাবি করেছিলেন এবং তাঁর দলীয় সংসদ সদস্যরা তা উদযাপন করেছিলেন, যা দেশের সশস্ত্র বাহিনীর জন্য চরম অপমানজনক। একই সাথে দীর্ঘ ১৩ মাস পর কেন এই শহীদ সেনাদের নাম প্রকাশ করা হলো—সেই প্রশ্ন তুলে তিনি জানান যে, প্রতিরক্ষামন্ত্রীর এই বিভ্রান্তিকর বিবৃতির কারণে সংসদে তাঁর বিরুদ্ধে বিশেষ অধিকার লঙ্ঘনের অভিযোগ আনার জন্য কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে অনুরোধ জানানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *