আগামী সপ্তাহে লোডশেডিং কমার আশা, জানালেন জ্বালানিমন্ত্রী

আগামী সপ্তাহে লোডশেডিং কমার আশা, জানালেন জ্বালানিমন্ত্রী

ওয়ান নিউজ ডেস্ক:

জ্বালানি ঘাটতির কারণে সৃষ্ট বিদ্যুৎ সংকট কিছুটা শিগগিরই কমতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি শুরু হতে পারে।

মঙ্গলবার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে যে মাত্রায় লোডশেডিং হচ্ছে, তা ধীরে ধীরে কমে আসবে বলে সরকার আশা করছে।

নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আয়োজিত এক আলোচনায় তিনি আরও জানান, দীর্ঘমেয়াদে বিদ্যুৎ খাতকে শক্তিশালী করতে সরকার বড় পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী পাঁচ বছরে প্রায় ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এই লক্ষ্য পূরণে জমির সংকট মোকাবিলায় রেলওয়ে ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিরা নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *