আগারগাঁও শিশু হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: নিজ কক্ষে ধূমপান করায় চিকিৎসক বরখাস্ত

আগারগাঁও শিশু হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: নিজ কক্ষে ধূমপান করায় চিকিৎসক বরখাস্ত

ওয়ান নিউজ ডেস্ক: শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনে গিয়ে নিজ কক্ষে বসে ধূমপান করার অপরাধে এক চিকিৎসককে তাৎক্ষণিকভাবে বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিদর্শনের সময় চিকিৎসাকেন্দ্রের সার্বিক অবস্থা ও কর্মপরিবেশ পর্যবেক্ষণের একপর্যায়ে সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলামের কক্ষে ঢুকে তাঁকে ধূমপানরত অবস্থায় দেখতে পান সরকারপ্রধান। শিশুদের চিকিৎসার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর একটি জায়গায় এমন চরম দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড এবং কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি তৎক্ষণাৎ হাসপাতাল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে ওই চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন। প্রধানমন্ত্রীর এই কঠোর নির্দেশের পরপরই অভিযুক্ত ডা. রফিকুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর প্রধানমন্ত্রী হাসপাতালে আগত রোগীদের জন্য সম্পূর্ণরূপে স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিজ নিজ কর্তব্যের প্রতি আরও বেশি দায়িত্বশীল ও সচেতন হওয়ার নির্দেশ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *