ইউক্রেন যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেন পুতিন

ইউক্রেন যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেন পুতিন

ওয়ান নিউজ ডেস্ক: ইউক্রেনকে ঘিরে দীর্ঘদিনের সংঘাত ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় দিবস উপলক্ষে মস্কোয় আয়োজিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ ইঙ্গিত দেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, চলমান পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যুদ্ধের সমাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এ সংকটের জন্য পশ্চিমা দেশগুলোকেই দায়ী করেন তিনি।

পুতিনের ভাষ্য অনুযায়ী, ইউক্রেনকে সামরিক সহায়তা ও অস্ত্র দিয়ে পশ্চিমা জোট সংঘাত আরও দীর্ঘ করেছে। তিনি দাবি করেন, রাশিয়া নিজেদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার জন্যই অভিযান চালিয়ে যাচ্ছে।

এবারের বিজয় দিবসের অনুষ্ঠানেও নিরাপত্তা ব্যবস্থা ছিল বেশ কঠোর। সম্ভাব্য হামলার আশঙ্কায় সামরিক কুচকাওয়াজ আগের তুলনায় সীমিত আকারে আয়োজন করা হয়।

তবে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা এবং যুদ্ধবিরতির আলোচনা পরিস্থিতি কিছুটা শান্ত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন করে আলোচনার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুতিনের এমন বক্তব্য চলমান যুদ্ধ পরিস্থিতিতে নতুন বার্তা বহন করছে এবং ভবিষ্যৎ শান্তি আলোচনায় প্রভাব ফেলতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *