ইরান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের সময় এসেছে, হয় সামরিক পদক্ষেপ নয়তো চুক্তি: ট্রাম্পের হুঁশিয়ারি

ইরান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের সময় এসেছে, হয় সামরিক পদক্ষেপ নয়তো চুক্তি: ট্রাম্পের হুঁশিয়ারি

ওয়ান নিউজ ডেস্ক: ইরানকে ঘিরে চরম উত্তেজনার প্রেক্ষাপটে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ কিংবা একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে যুক্তরাষ্ট্রকে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিদ্যমান এই অচলাবস্থা আর বেশি দিন চলতে দেওয়া যায় না এবং হয় তাদের সামরিকভাবে উড়িয়ে দিতে হবে, নয়তো একটি সম্মানজনক চুক্তিতে পৌঁছাতে হবে। যেকোনো এক উপায়ে খুব দ্রুতই এই পরিস্থিতির নিষ্পত্তি ঘটবে উল্লেখ করে ট্রাম্পের দেওয়া এই বক্তব্যে কূটনৈতিক সমঝোতার পাশাপাশি বড় ধরনের সামরিক আগ্রাসনের স্পষ্ট ইঙ্গিত মেলায় ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ ও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *