ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে প্রাথমিক ধারণা

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে প্রাথমিক ধারণা

ওয়ান নিউজ ডেস্ক:
চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হলেও বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে প্রাথমিক হিসাব প্রকাশ পেয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক গণনা ও সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সৌদি আরবের উম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী, জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। একই ধরনের পূর্বাভাস দিয়েছে পাকিস্তানসহ কয়েকটি দেশও, যেখানে জ্যোতির্বিজ্ঞানীরা একই তারিখকে সম্ভাব্য হিসেবে উল্লেখ করেছেন।

অন্যদিকে ইউরোপ ও যুক্তরাজ্যে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৭ অথবা ২৮ মে ঈদ উদযাপিত হতে পারে বলে জানা গেছে। সংযুক্ত আরব আমিরাতের হিসাব অনুযায়ী, ২৬ মে আরাফাতের দিন এবং পরদিন ২৭ মে ঈদুল আজহা পালনের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ উদযাপন করা হয়। সে হিসেবে দেশে ২৮ মে ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে। তবে চাঁদ দেখার ওপরই নির্ভর করবে জিলহজ মাসের শুরু এবং ঈদের চূড়ান্ত তারিখ।

এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *