উত্তেজনার মধ্যেই পশ্চিমবঙ্গে শুরু প্রথম দফার ভোটগ্রহণ

উত্তেজনার মধ্যেই পশ্চিমবঙ্গে শুরু প্রথম দফার ভোটগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে ১৬টি জেলার ১৫২টি আসনে ভোট নেওয়া হচ্ছে, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

দীর্ঘ প্রচারণা শেষে শুরু হওয়া এই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসক দল বিজেপির মধ্যে। বিশ্লেষকদের মতে, বেশ কয়েকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

ভোটগ্রহণ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন কেন্দ্র নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন।

এই দফায় প্রায় ৩ কোটি ৬০ লাখ ভোটার অংশ নিচ্ছেন। রাজ্যের মোট ২৯৪টি আসনের মধ্যে প্রথম ধাপে ১৫২টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, একই দিনে ভারতের তামিলনাডু রাজ্যেও বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *