এলপিজির দামে নতুন ধাক্কা, ১২ কেজি সিলিন্ডারে বাড়ল ২১২ টাকা

এলপিজির দামে নতুন ধাক্কা, ১২ কেজি সিলিন্ডারে বাড়ল ২১২ টাকা

অর্থনীতি ডেস্ক:
দেশের বাজারে বেসরকারি খাতের এলপিজি গ্যাসের দাম পুনরায় বৃদ্ধি করা হয়েছে। এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এ মূল্য সমন্বয় করা হলো।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানায়, নতুন দর ১৯ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। নতুন ঘোষণায় প্রতি কেজি এলপিজির দাম ১৭ টাকা ৬২ পয়সা বাড়ানো হয়েছে।

এতে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে এখন ১ হাজার ৯৪০ টাকায় পৌঁছেছে। ফলে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের অতিরিক্ত ২১২ টাকা ব্যয় করতে হবে।

এর আগে চলতি মাসের শুরুতেও এলপিজির দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি কেজিতে ৩২ টাকা ৩০ পয়সা বৃদ্ধি করা হয়।

বিশ্লেষকদের মতে, স্বল্প সময়ে দুই দফা মূল্যবৃদ্ধি সাধারণ ভোক্তাদের জন্য বাড়তি আর্থিক চাপ তৈরি করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *